বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দাওয়াতুল হক্ব ঐক্য পরিষদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১০৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সদস্যদের ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের পরের দিন সন্ধ্যায় উপজেলার আউলিয়া বাজার সংলগ্ন ইবনে মোহাম্মদ ইন্টারন্যাশনাল মাদ্রসার হল রুমে এ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি হযরত মাওলানা নুরুল হক এর সভাপতিত্ত্বে ও মাওলানা সাঈদ আহমেদ এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, হযরত মাওঃ বশির আহমেদ, হাফেজ মাওঃ আহমাদুল হক, মাওঃ কাজী জিয়াউর রহমান, মুফতি জুনাইদ আহমেদ সাহেব, ডাঃ আনোয়ার হোসেন, মাওলানা মুসা আল হাবিব, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ যোবায়ের বিন আজাদ, মাওঃ বুরহান উদ্দিন, মাওঃ শোয়াইব আহমেদ এবং দাওয়াতুল হক্ব ঐক্য পরিষদ-এর সদ্স্যবৃন্দ।

সভায় বক্তারা দাওয়াতুল হক্ব ঐক্য সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। দাওয়াতুল হক্ক ঐক্য পরিষদ পাহাড়পুর এর প্রত্যেকটি সদস্য পূর্বের ন্যায় সত্য প্রতিষ্ঠায় এবং গান বাজনা শিরক বিদআতের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।”

এসময় বক্তাগণ, ইখলাস, আনুগত্য, আত্মবিচার, ইহতেসাব, আত্মশুদ্ধি, ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা ও বুনিয়াদ-কাজ ইত্যাদি বিষয়ে ধারাবাহিক আলোচনা পেশ করেন।

নবকমিটির সভাপতি মুফতি আব্দুল্লাহ আল হাবিব বক্তব্যে বলেন, “আগামী দিনে পাহাড়পুর ইউনিয়ন এর আওতাধীন সকল এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ এবং তাদের মধ্যে সৌহার্য‍্য ও সম্প্রীতি সাধনের চেষ্টা করবো। যুবসমাজকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন গড়তে চাই এবং কুরআন সুন্নাহ এর নীতি অনুসরণ ও সাহাবায়ে কেরাম রাঃ এর জীবনাদর্শ পরিপূর্ণ ভাবে অনুসরণ ও অনুকরণ করে যুবসমাজকে জীবন গঠন করার আহ্বান করেন।”

পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বিজয়নগরে দাওয়াতুল হক্ব ঐক্য পরিষদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : ১২:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫