
মহসিন আলম মুহিন
এই পৃথিবীর নাট্যশালায় চলে কতো অভিনয়,
কেউ এখানে সাধু সাজে, কেউ ভিলেনের পরিচয়।।
রাজার বেশে রাজাধিরাজ, করে যে কত কর্ম,
কখনও করে কাজ ‘হিতকর, কখনও মহা অধর্ম।।
বিচারের নামে প্রহসন করে! জীবন করে যে নাশ,
এমন বিচারে দিন শেষে দেখে-নিজেই খেয়েছে বাঁশ।।
পুত্র ঘোরে পাগলের বেশে, বউ হয় হাতছাড়া,
মেয়েরা বোঝে না ভালো মন্দ! হতে হয় দিশেহারা।।
গরীব ঠকাতে, দিন রাত জুড়ে চালাকি করে যে কতো,
আসলে ঠকাতে পারে কি কেউ? নিজেই হারে অবিরত ।।
মৃতের ওয়ারিশকে ঠকাবে তাই-কত ভাব যে ধরে ধরায়,
শেষে দেখা যায় সব শেষ তার! মাটিতে শুধুই গড়ায়।।
কূটনামি করে! এ বাড়ির কথা ও বাড়িতে গিয়ে কয়,
ভাবে মনে মনে কাজটি’ করেছে! হবেই তাহার জয়।।
ওমা! সবই যেন ফাঁকি ঝুকি! মরীচিকা সবখানে,
লাভ হয় না বেলা শেষে আর নৌকার গুন-টেনে।।
নাটক শেষে পর্দা নামে-থেমে যায় অহমিকা,
শ্বাস-প্রশ্বাস চলে না দেহতে, নাটকের যবনিকা।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















