
মহসিন আলম মুহিন
সারটা দিন কাটুক ভালো-
দূর হোক সব আঁধার কালো,
সুখে শান্তিতে ভরে থাক তনু মন-
জীবনটা হোক সুখী ও উন্নত জীবন,
কেটে যাক যত আঁধার, যত অশুভ কাল-
জানাই তোমায়-“শুভ সকাল”-“শুভ সকাল”।।
পাখীর গানে নাচুক তোমার মন-
ফুলের ঘ্রাণে সুভাষিত হোক ভুবন,
আসে না যেন বিষাদের কোনো কাল-
জানাই তোমায় মধুমাখা-“শুভ সকাল”-
“শুভ সকাল”।।
নতুন সুর্যের আলো আসুক নীড়ে-
কালো গুলো সব সরে যাক বহু দূরে,
সুন্দর সব লাভ করো চিরকাল-
তোমায় জানাই মায়াভরা-“শুভ সকাল”-
“শুভ সকাল”।।
রাতের আঁধার ফুরিয়েছে কিছু আগে-
নতুন প্রভাত এসেছে তোমার ভাগে,
এমন করে আসুক চকচকে সকাল-
তোমার তরে-“শুভ সকাল”-“শুভ সকাল”।।
শুরু থেকে শেষ থাকে যেন বেশ-
মেঘ কেটে যাক হেথায় রোদেলা আবেশ,
সুখ শান্তির ঢেউ উঠুক-সাফল্যে ভরে থাক-
ভালো চাওয়া পাওয়া গুলো সবই পূর্ণতা পাক,
মিষ্টি সুর বাজুক, না কাটে জীবনের সুর তাল-
তোমায় জানাই প্রীতি পূর্ণ-“শুভ সকাল”-
“শুভ সকাল”-শুভ সকাল-“শুভ সকাল”।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















