
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাইওয়ে থানায় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার নুরুল্লাহগঞ্জ ও কাউলীবেড়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় যুক্ত হওয়ায় ভাঙ্গার সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল চলাকালে কিছু উত্তেজিত অংশগ্রহণকারী ভাঙ্গা থানা ও হাইওয়ে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
১. মোঃ আল আমিন মীর (৩১), পিতা সাহেদ আলী মীর, গ্রাম বাররা, নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।
২. মোঃ শাহিন মাতুব্বর (৩৮), পিতা নুরুল হক মাতুব্বর, গ্রাম কাউলীবেড়া, কাউলীবেড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
ভাঙ্গা হাইওয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
Reporter Name 






















