
ওসমানী নগর থেকে : সৈয়দ মোফাজ্জল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। শ্রমিকদের ঘাম ও শ্রমে দেশের উন্নয়নের চাকা ঘোরে।
কিন্তু আজ আমাদের শ্রমিক ভাইবোনেরা সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত, এবং আমাদের শ্রমিক সমাজ
অন্যায়ের শিকার হয়ে যায়গায় যায়গায় নানা হয়রানির শিকার হচ্ছেন।আমাদের প্রিয় শ্রমিক ভাই ও বোনদের
জন্য নেই নিরাপদ ভালো কোন কর্মপরিবেশ,নেই ন্যায্য মজুরির নিশ্চয়তা ও যুতসই কাজের পরিবেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে রয়েছে শ্রমিকদের অধিকার রক্ষা, শ্রমিকদের ন্যায্য মজুরি,
শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমিকদের জন্য যুতসই কর্মসংস্থানের ব্যবস্থা।
সোমবার সকালে, দুপুরে ও বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর, তাজপুর ও গোয়ালা বাজারে
শ্রমিক দল আয়োজিত পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ বোর্ড গঠন, শ্রমিকদের জন্য বীমা,শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ—এ সবকিছু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন কার্যকর করে শ্রমিকদের উন্নয়নে পাশে থেকেছেন । আর আজ তারেক রহমান কৃষক-শ্রমিক জনতার শক্তিকে একত্রিত করে ন্যায়সঙ্গত একটি শ্রমিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের
সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও টেকশই উন্নয়নের জন্য
ও একটি সুন্দর নান্দনিক বাংলাদেশ গড়তে তরুণ, যুবক, ছাত্র, কৃষক, শ্রমিক সর্বস্তরের জনসাধারণ মিলে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।এম ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে সিলেট ২ নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি । ওসমানীনগরের শ্রমিকদের চাওয়া পাওয়া, দাবি-দাওয়া পুরণে আন্তরিক হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন লুনা।
ওসমানীনগর উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহেব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক তিনটি পথসভায় ওসমানীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও শ্রমিকদলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী পথসভাসমূহে উপস্থিত ছিলেন।
Reporter Name 
























