বাংলাদেশ ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯১ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আফিয়া (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কুষাভাঙ্গা এলাকায় আলমগীর চেয়ারম্যানের বাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফিয়া তার মা সাদিয়ার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ চলন্ত অটোরিকশার সামনে দিয়ে দৌড়ে গেলে রিকশাটি তাকে ধাক্কা দেয়। এতে আফিয়া মাটিতে পড়ে যায় এবং রিকশার চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আফিয়া মাদারীপুর জেলার শিবচর থানার রাজারচর এলাকার মো. আরিফ হোসেনের মেয়ে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় এখনো অটোরিকশা চালকের পরিচয় শনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

Update Time : ১২:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫