
মোহাম্মদ মাহাবুব আলম পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়ায় আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি ও মব সৃষ্টি করে মানববন্ধন আয়োজনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগকারী ওই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এম.এ তাহের এ ঘটনাকে “ঢাকাইয়া তাহের ভূমিদস্যু জালিয়াত চক্র ও সন্ত্রাসীদের অপপ্রচার” বলে দাবি করেছেন।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বোদা উপজেলার আমতলা কাজীপাড়ায় অবস্থিত তাহের এন্টারপ্রাইজের ফার্মহাউসে আয়োজিত এম.এ তাহের এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পঞ্চগড়ে জমি ক্রয় করে চা বাগান, কৃষি প্রকল্প, গবাদিপশু খামারসহ বিভিন্ন উৎপাদনমুখী উদ্যোগ পরিচালনা করে আসছেন তিনি। চা ফ্যাক্টরি ও রাইস মিল স্থাপনের পরিকল্পনাও ছিল চূড়ান্ত পর্যায়ে।
এম.এ তাহের জানান, “আমি পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিয়মিত সদস্য। বহু বছর ধরে পঞ্চগড়ের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ করছি। কিন্তু একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র আদালতের রায় অমান্য করে আমার জায়গা দখলের চেষ্টা করছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।”
তিনি সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন,
“আমি দেশবাসীর কাছে ন্যায়বিচার চাই। যারা আমার প্রতিষ্ঠানের ক্ষতি করছে এবং দখলের চেষ্টা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সঠিক বিচার পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবো—এবং এখানকার মানুষ আবার কর্মসংস্থানের সুযোগ পাবে। এভাবে চলতে থাকলে বাধ্য হয়ে জমি বিক্রি করে এলাকা ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হবে।”
আইনি লড়াইয়ে তাকে সহায়তা করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। জানা গেছে, ২০১২ সালের ১২ ডিসেম্বর এম.এ তাহের ২.৬৬ একর জমি মিল কারখানা প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈধভাবে ক্রয় করেন।
তার প্রকল্পের স্থানীয় তদারকির দায়িত্বে থাকা নওগাঁর মোঃ সুয়েল রানা (জেনারেল ম্যানেজার) নিয়মিত হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ এসেছে।
অপরদিকে, তাহের এন্টারপ্রাইজের কর্মরত আব্দুর রব (৬৫), পিতা মৃত আঃ জব্বার, গ্রাম: জুম্মাপাড়া, আমতলা কাজীপাড়া—তাকে কয়েকজন দুষ্কৃতকারী মারধর করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় মোঃ আলিম, সাদ্দাম, মোবাশ্বেরসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের বাড়ি একই এলাকার আমতলা কাজীপাড়া, বোদা, পঞ্চগড়ে।
ভুক্তভোগী ব্যবসায়ী এম.এ তাহের প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
Reporter Name 






















