
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-০৬ সংসদীয় আসনের প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নানের উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে পরীক্ষা, ডাক্তারি পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুবিধা পান। ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওজন ও স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন ছাড়াও মেডিসিন, গাইনি, শিশু ও চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ, প্রেসক্রিপশন, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় লাইফস্টাইল নির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া পশ্চিম থানার (৪৫ নং ওয়ার্ড) আমির মুহাম্মদ কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বলেন— “আমরা সেবামুখী রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের কল্যাণ ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
Reporter Name 
























