বাংলাদেশ ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জ-কানাইঘাটের ৩৪৫ স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 

  • Reporter Name
  • Update Time : ০২:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৪৫ Time View

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার শিক্ষা ও মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান ফাহিম আল চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে দুই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫’। দুই দিনব্যাপী এই বৃহৎ পরিসরের আয়োজন গত শুক্রবার শুরু হয়ে শনিবার সফলভাবে সমাপ্ত হয়েছে।

‎বৃহৎ পরিসরে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা জকিগঞ্জ-কানাইঘাটের ৩৪৫টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর রূপ নেয়। প্রথম দিন, শুক্রবার, জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, বারহাল এরিয়া উচ্চ বিদ্যালয় ও শাহবাগ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৫৪টি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। আজ, শনিবার, ৯১টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

‎সকাল ১০টায় পরীক্ষা শুরুর আগেই শতশত পরীক্ষার্থী অভিভাবক বা শিক্ষকের সঙ্গে কেন্দ্রগুলোতে হাজির হয়। গ্রামীণ জনপদে সচরাচর চোখে না পড়া এই বিশাল বৃত্তি পরীক্ষার আয়োজন কেন্দ্র এলাকাগুলোতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। পরীক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

‎পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিক, ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, ট্রাস্টের সচিব সাব্বির আহমদ-সহ শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।‎অধ্যাপক আশরাফ সিদ্দিক এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “উপজেলা পর্যায়ে এরকম বৃত্তি আয়োজন নজরবিহীন। গ্রামীণ জনপদে শিক্ষাকে এগিয়ে নিতে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগ একটি মাইল ফলক। শিক্ষাকে এগিয়ে নিতে তারা যা করছেন, তার প্রভাব সুদূর প্রসারিত হবে।”ট্রাস্টের সচিব সাব্বির আহমদ পরীক্ষার ফলাফল ও পুরস্কারের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ১০০ নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।‎৮০ ও তদূর্ধ্ব নম্বর প্রাপ্তরা: এককালীন ২,৫০০ টাকা।৭০-৭৯ নম্বর প্রাপ্তরা: এককালীন ২,০০০ টাকা।৬০-৬৯ নম্বর প্রাপ্তরা: এককালীন ১,৫০০ টাকা।এছাড়া, প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব প্রদান করা হবে এবং এই ২৪ জনের মধ্য থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৬ জন শিক্ষার্থীর পিতাকে বিশেষ মেধা সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করে তিনি আরও জানান, প্রাথমিক স্তরের ১০টি ও মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।‎ফাহিম আল ট্রাস্ট তাদের অনন্য এক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীকে ৫০ হাজার টাকা করে অবসর ভাতা প্রদান করা হবে। ট্রাস্ট কর্তৃপক্ষ এটিকে দেশের ইতিহাসে বিরল বলে উল্লেখ করেছেন।

‎যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইছহাক চৌধুরী ২০০২ সাল থেকে তাঁর ব্যক্তিগত উদ্যোগে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় মানবিক সেবা, উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ ও মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসে থেকেও এলাকার শিক্ষা ও মানবতাকে এগিয়ে নিতে তিনি ১০ কোটি টাকা ট্রাস্টে প্রদান করে এর মজবুত ভিত্তি স্থাপন করেছেন। ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এই ট্রাস্ট দুই উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে এক বিশাল ভূমিকা পালন করে চলেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জ-কানাইঘাটের ৩৪৫ স্কুলের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। 

Update Time : ০২:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫