বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মানব পাচার মামলায় এক পাচারকারী গ্রেফতার 

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১৮০ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬/৭/৮/৯/১০ ধারায় দায়ের হওয়া মামলায় এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে ভাংগা থানার পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল মুকসুদপুর উপজেলার গোহালা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লিমাচ শেখ (৪৪)-কে আটক করে।

আটককৃত হলেন, লিমাচ শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লিমাচ শেখের বিরুদ্ধে মানব পাচারের গুরুতর অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

এফআইআর নং: ২৫

তারিখ: ২২ নভেম্বর ২০২৫

জি.আর নং: ৩৫২

ধারা: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (ধারা ৬/৭/৮/৯/১০)

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান,

“মানব পাচার একটি জঘন্য অপরাধ। দ্রুত অভিযান চালিয়ে আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তদন্তে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান,

“আটক লিমাচ শেখকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে এবং ভাঙ্গা এলাকায় মানব পাচারের মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মানব পাচার মামলায় এক পাচারকারী গ্রেফতার 

Update Time : ১১:৫৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫