
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলা মডেল মসজিদে সরকার ঘোষিত বিআইপি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান এইচ. এম. জহিরুল ইসলাম।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সদস্য ও বিআরডিবির চেয়ারম্যান এইচ. এম. জহিরুল ইসলাম, তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন কাশেমী।
দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মাহফিলটি হয়ে ওঠে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
Reporter Name 
























