বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৬ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ভাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের-এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম,উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন, উপজেলা মাধ্যমিক ফিল্ড সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, এনসিপির প্রধান সমন্বয়ক শেখ আশরাফ, ইসলামী আন্দোলনের সভাপতি হান্নান মাতুব্বর,হাইওয়ে থানা ওসি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ সন্তান—ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কবি ও সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যাতে দেশকে মেধাশূন্য করা যায়। তবে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ আপামর মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫