
মহসিন আলম মুহিন
প্রতিদিনের মতো ঘুম ভাঙ্গলো অথচ
মনে হলো কি যেন ঘাটতি পরেছে
সূর্য্যটাও কুয়াশায় মোড়ানো: কেমন যেন ম্যাজ ম্যাজ করছে শরীর।।
যদিও বিলুপ্ত বাঁশ বাগান তবুও
কর্ণে ভেসে আসে অকস্মাৎ
কানাকুয়োর ডাক; ঝাঁপসা পরিবেশ!
ছটফটানি হৃদয়ের মাঝে; হালকা ঘুম হলে যেমন হয় ধ্যাত! কিছুই
ভালো লাগছে না আজ!!
প্রচুর কাজের ফিরিস্তিকে অবসর দিলাম-
ঠিক ভালো না লাগলে যেমন লাগে
তেমন লাগছে! দিনটা কি
তাহলে অমঙ্গলের দিকে যাচ্ছে?
কি ভাবছি? না না তা হবে কেন!!
এমন সময় হঠাৎ মুঠো ফোনটা বেজে
উঠলো ধরতে ইচ্ছে করছে না।
আজ কাল কল আসলে
দুটো খবর আসে একটা
সুখের আরেকটা দুঃখের।।
অন্ধকার খবরটাই আসলো,
এক বন্ধু শহর থেকে ভেজা কন্ঠে
বললো খবর পেয়েছো কোনো?
না-তো? তাহলে শোনো আমাদের
এক “এক প্রিয়মুখ” চলে গেলো
চলে গেলো পৃথিবীর মায়া
ছেড়ে বহু দূরে না ফেরার দেশে হঠাৎ
চলে গেলো সব স্বপ্ন শেষ করে!!
থমকে গেলাম! স্মৃতিতে ভেসে উঠলো
একসাথে পথচলা স্কুল-কলেজের আঙ্গিনা,
সুখ-দুঃখের কথা বলা-“তুমি”-সহ সবে মিলে
একসাথে খাওয়া হৈ-হুল্লোড় আড্ডা।।
উত্তম স্বভাবের ছিলে কম বলতে
কথা কিন্তু কাজ আর কাজ! সংসার পাগল মানুষ কাজ পাগল মানুষ তারপরও
ভাবতে চারপাশের
সবাইকে নিয়ে আর স্বপ্ন দেখতে স্বপ্ন দেখাতে আন্তরিকতা নিয়ে।।
ভাবতে গ্রাম সমাজ আর দেশকে নিয়ে
অথচ নিজের শরীরে এত বড় কষ্ট পুষেছো
বুঝতে হয়তো একটু দেরী হয়েছে অথবা প্রথম দিকে বেখেয়ালি।।
তুমি কতজনকে দিলে স্বাস্থ্যসেবা, কতোজন স্বস্তি পেলো তোমার চিকিৎসায় অথচ সেই তুমি দেশ-বিদেশ ঘুরে কাঙ্ক্ষিত সেবা হাসিলে ব্যর্থ হলে! আমরা সকলে হলাম তাই আশাহত তুমি চলে গেলে মহান রবের ডাকে সাড়া দিয়ে মহাকালের পথে।।
এখন আর কি হবে বুঝে সব শেষ!
শেষ বিদায়ের কাজ চলছে, কান্নার রোল
আত্মীয় স্বজনে, সুহৃদদের স্মৃতি চারণ সময়
ফুরিয়ে আসছে দেহটাকে যে বিদায় দিতে হবে।।
এ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে অপেক্ষা আসল বাড়ী যাবে স্বজনেরা প্রস্তত, দোয়ার অনুষ্ঠান চলছে; লোবান, আতর,
গোলাপ জলের গন্ধের মাঝে স্মৃতিরা আসছে
বার বার সুজন, স্বজন, সমাজপতি, জনপ্রতিনিধি সহ সকলেই তার প্রশংসা ও শুভকামনা গাইছে।।
বঁধুর পড়নে উঠেছে শুভ্র শাড়ী সন্তানেরা
চোখে ধরেছে শোকের জল অতঃপর “তুমি”
চলে গেলে শেষ যাত্রার বাহনে চড়ে; অকাল প্রয়াণে কালের গহবরে! ঘুমিয়ে থাকো, শান্তিতে থাকো মহান প্রভূ দান করুন সর্বোত্তম নিবাস তোমাকে মাফ করে দিন বিধাতা জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন তোমাকে।।
ঘুমাও! নীরবে ঘুমিয়ে থাকো-“তুমি”।।
তোমার স্বজনেরা পাক শোক সহ্য করার ক্ষমতা
আর তোমার উত্তর সূরীরা খুঁজে পাক সবার আদর, সবার সহযোগিতা, সহমর্মিতা চিরদিন;
যদিও-“হে মহাপ্রাণ”-তুমি চলে গেলে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 


















