বাংলাদেশ ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাহিম চৌধুরীর আপত্তিকর স্ট্যাটাসে সিলেটের ম্যাচ বর্জন সাংবাদিকদের

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৭৯ Time View

বিশেষ প্রতিবেদক সামী: সিলেটে অনুষ্ঠিত বিপিএল’র ১২ তম আসর চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর একটি বক্তব্য প্রকাশ করেন।

তিনি শুক্রবার (২ জানুয়ারি) বেলা ৩টার দিকে ফাহিম আল চৌধুরী ভেরিফাইড পেইজে এই পোস্ট করেন।

যেখানে ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না!

নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!☺️’

তার এই বক্তব্যের প্রতিবাদে সিলেটে স্টেডিয়ামে দায়িত্বরত সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করেন।

এসময় তারা বলেন, ফাহিম চৌধুরীর এমন বক্তব্য দৃষ্টি কটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার বক্তব্য মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতরব ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।

সাংবাদিকরা ফাহিম চৌধুরীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন- সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপ’ত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সহ সকল বিপিএল ম‍্যাচ, প্র‍্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের।

২৪ ঘন্টার মধ‍্যে প্রকাশ‍্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম‍্যাচ, প্র‍্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফাহিম চৌধুরীর আপত্তিকর স্ট্যাটাসে সিলেটের ম্যাচ বর্জন সাংবাদিকদের

Update Time : ১১:৫৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬