
🌿 কবিতাঃ
🔵 নিখিল সারথি শর্মা 🔵
চিকিৎসক ও কবি, দিনাজপুর।
জীবন বদলায়,
মন বদলায়।
সময় গুলো
খামখেয়ালী পড়ে রয়।
স্বপ্ন ভাঙ্গে,
স্বপ্ন গড়ে।
সফেদ কুয়াশায়
আশা মিলিয়ে যায়।
জীবন্ত হয়েও
জীবাশ্ম সমান।
নীহারিকার চাদরে,
ঢেকে থাকে উষ্ণ মন।
মান্য প্রভুর
নেগাহ নেই জীবনে,
ঘটিরাম
পেছনে রয় সর্বক্ষণে।
Reporter Name 


















