বাংলাদেশ ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের উদ্দেশে কিছু কথা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৭১ Time View

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল সম্মানিত ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। একই সঙ্গে যদি আমার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমাশীলতাই আল্লাহ তায়ালার কাছে প্রিয়।

আপনাদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত। আমার একান্ত প্রত্যাশা—আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে থাকবেন। কোনো গুজব, ভুল বোঝাবুঝি কিংবা কারো পরামর্শে না বুঝে সংগঠন ত্যাগ করবেন না—এই অনুরোধই আপনাদের কাছে।

আমি পরিষ্কারভাবে জানাতে চাই, নিজ ইচ্ছায় ও ব্যক্তিগত কারণে আমি এই সংগঠন থেকে পদত্যাগ করেছি। দ্বিতীয়বার এই সংগঠনে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। বর্তমানে যেসব সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি, সেগুলো পরিচালনা করতেই আমাকে হিমশিম খেতে হচ্ছে। আপনারা জানেন, আপনাদের সহযোগিতা ও দোয়ায় খুলনার পাইকগাছা উপজেলায় দুটি মসজিদ নির্মাণের সুযোগ আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন। পাশাপাশি দুটি মাদরাসার মধ্যে একটি উদ্বোধন সম্পন্ন হয়েছে। এছাড়া দুটি কবরস্থান করার স্বপ্ন ছিল—এর মধ্যে একটি বাস্তবায়ন হয়েছে, আরেকটি বাকি আছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তবে শেষ কাজটুকু সম্পন্ন করার তৌফিক দান করবেন—এই দোয়া করি।

এই মানবসেবা ও দ্বীনি কাজগুলো নিয়েই আমি আমার বাকি জীবন কাটাতে চাই। আপনাদের সকলের জন্য আমার দোয়া সব সময় থাকবে—আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন। তবে আমার বিশেষ অনুরোধ, ভবিষ্যতে যেন আমাকে এই সংগঠনে ফেরার জন্য আর কোনো অনুরোধ না করা হয়।

কেউ কেউ হয়তো ভুলভাবে ভাবতে পারেন যে আমি সংগঠনের সদস্যদের ভুল বুঝিয়ে বের করে নেওয়ার চেষ্টা করেছি—এই ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কখনো কাউকে সংগঠন ছাড়ার পরামর্শ দিইনি। কোনো সদস্য যদি ভিন্ন কিছু দাবি করেন, তবে সত্যের খাতিরে প্রমাণসহ বলার অনুরোধ রইল।

আমি সব সময় আপনাদের ভালোবেসেছি, সম্মান করেছি। আমরা সবাই মায়ের সন্তান—এই ভ্রাতৃত্ববোধ থেকেই আপনাদের ভাই হিসেবে দেখেছি। কখনো অসম্মানজনক ভাষায় কথা বলিনি—এটি আপনারাও জানেন।

আমি যে শিক্ষা পেয়েছি আমার শিক্ষক, প্রভাষক, পিতা-মাতা, দাদা-দাদির কাছ থেকে—সেই আদর্শ নিয়েই চলার চেষ্টা করছি। কেউ যদি আমার সঙ্গে খারাপ আচরণ করেও মানসিক শান্তি পান, তবে তার জন্যও আমি দোয়া করি। কারণ আমি বিশ্বাস করি—আল্লাহ তায়ালা বান্দার জন্য যা করেন, সবই কল্যাণের জন্য করেন।

একটি বিষয় না বললেই নয়—টাকার কারণে যেন ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট না হয়, এই বিশ্বাস থেকেই আমি কথা বলেছিলাম। দুঃখজনকভাবে কিছু আর্থিক বিষয়ে আমি প্রতারণার শিকার হয়েছি। টাকা পাওয়া নিয়ে যখন সমস্যায় পড়ি, তখন বিষয়টি সংগঠনের কয়েকজন সদস্যকে জানানোই হয়তো আমার অপরাধ হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি, যদি সেই টাকা আমার হালাল পরিশ্রমের হয়, আল্লাহ তায়ালা কোনো না কোনো পথে তা ফিরিয়ে দেবেন।

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী যেন সফল হয়—এই দোয়া রইল। তবে বিনীত অনুরোধ, দয়া করে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন না। আমি দূর থেকেই আপনাদের সাফল্য কামনা করব।

সবশেষে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই—আব্দুর রহমান ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমার কলম থামবে না। ন্যায় ও সত্যের পক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ—এই হত্যার বিচারের দাবিতে আপনারাও আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।

আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার কোনো বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়, দয়া করে আমাকে জানাবেন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দিন—এই দোয়াই রইল।

মোঃ সাইফুল ইসলাম

চেয়ারম্যান

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন

কেন্দ্রীয় কমিটি, ঢাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের উদ্দেশে কিছু কথা

Update Time : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬