বাংলাদেশ ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আকাশআকাশ

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

কবি ও লেখক:মহসিন আলম মুহিন 

হীনমন্যতা ঝেড়ে ফেলে, সব দুঃখ পিছু ঠেলে, বড় কিছু হও-

সবার জন্য সবার হয়ে, নিজে ক্ষয়ে ক্ষয়ে, সবার কথা কও,

সকল প্রাণের মাঝে, কষ্টেও সেজেগুজে, প্রিয় হয়ে তুমি রও।।

একটু খানি স্বার্থের জন্য একটুও করনাকো হানাহানি-

ত্যাগের মহিমায় উজ্জ্বল থেকে গড়ে যাও জীবনখানি,

ভালোবেসে ভালো কিছু করো, করো না মানের হানি।।

আকাশের দিকে তাকিয়ে দেখো, কত কিছুর বসবাস-কেউতো করে না কভু কারো ক্ষতি, কারো সর্বনাশ,

একসাথে চলে দিবস-রজনী পার করে ব্যস্ততা ও অবকাশ।।

চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, কত মেঘমালা বৃষ্টিরা-

মহাকাশে একই সাথে দিন-রাত থাকে কতো না, জানা-অজানা সৃষ্টিরা,

আকাশের বুকে মিলেমিশে যুগে যুগে আছে বিধাতার অপরূপ সৃষ্টিরা।।

যদি আকাশের সকলে মিলে ঘটাতো কলহো-সংঘাত;

ধরার মাঝে বসবাসকারীরা হয়ে যেতো কুপোকাত,

প্রভুর রহমতে “আকাশ” বিশেষ মহিমায় কেটে উঠে সেই ‘ঘাত।।

আকাশের মত বিশাল বপু মানুষের হতে হবে-

সৃষ্টির সেরা মানুষ, আজীবন কাজ কর্মেও তাই রবে,

তাহলে, ধরণীর সকল সৃষ্টিরা মানুষের প্রশংসার গান গাবে।।

আকাশ’ রংধনুর সাত রং রাখে, মেঘকে রাখে কোলে-

রাতের কালোর গভীরতা রাখে, জোৎস্নার কথাও বলে, সকলকে নিয়ে “আকাশ” আনন্দের সাথেই চলে।।

আকাশের মত বিশাল হবে, তাতে রবে-লাল, নীল, সাদা, কালো-

দয়ামায়া রবে, অহংকার সরে যাবে, দূর হবে সব কালো,

শুরু হতে শেষাবধি সবখানেই জ্বলবে প্রেমের আলো।।

আকাশের বুকে তর্জন, গর্জন, দেখা যায় মাঝে মাঝে-বজ্রপাত, উল্কাপাতেও কখনো আকাশের বুক সাজে,

হয় না তারা বেশিক্ষণ স্থায়ী তাদের স্বল্প’ আয়ুঃস্কাল!

কেটে যায় তারা সময়ের সাথে সাথে, দেখা দেয়-“শুভ্র আকাশ”-সোনালী সকাল।।

কবি ও লেখক: মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া,

থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী

জেলাঃ-সিরাজগঞ্জ

বিভাগঃ-রাজশাহী

দেশঃ-বাংলাদেশ

মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আকাশআকাশ

Update Time : ০৯:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬