
আশাহীদ আলী আশা স্টাফ রিপোটার।। নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউপির দত্তগ্রামের ধনরঞ্জন দাশ চৌধুরীর একমাত্র কন্যা সুমি দাশ চৌধুরীর(২১)এর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মডেল থানার পুলিশ, এদিকে নিহত সুমির শরীরের বিভিন্ন যায়গায় ক্ষতবিক্ষতর চিহ্ন দেখে সন্ধিহান হয় নিহতের মা ও ভাই, পরে তারা সুমি দাশের স্বামী কৃষাল শেখর তালুকদার (২৩)শ্বশুর কুলেন্দ্র শেখর তালুকদার(৫০)ও শ্বাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, এদিকে নিহত সুমি হত্যার প্রতিবাদে ও
ঘাতকদের ফাঁসির দাবীতে গত(১১জানুয়ারি)রোজ রবিবার বিকাল ৪ঘটিকার সময় নবীগঞ্জ শহরের গাজীর টেকের মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে দত্তগ্রামের জনসাধারণ ও রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ অংশ গ্রহন করেন! তারা এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, ছাত্র নেতা ও সাংবাদিক তৌহিদ চৌধুরী, রায় মোহন পুরকায়স্থ, পিংকু দাশ, সুমন দাশ ও নিহত সুমির ভাই সাংবাদিক মিল্টন দাশ জয় প্রমুখ,
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্বামী কিশাল শেখর তালুকদার, শশুর কুলেন্দ্র শেখর তালুকদার ও শাশুড়ী রিপা রানী দাশ মিলে শ্বাসরুদ্ধকরে গৃহবধূ সুমি দাশকে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের পরিবার!!
নিহত সুমি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। দু ভাই বোনের মধ্যে সুমি ছোট। ভালবেসে বিয়ে হয় সুনামগঞ্জের ধোপাখালী এলাকার কুলেন্দ্র শেখর তালুকদারের ছেলে কৃষাল শেখর তালুকদার দাশের সাথে, বিয়ের সাত মাসের মাথায় সুমি জানতে পারেন তার স্বামী কৃষাল শেখর একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে, তাকে জালাতন ও অত্যাচার করতেন, এ নিয়ে প্রায়ই সময় ঝগড়াঝাটি হতো স্বামী স্ত্রীর মধ্যে, এমনকি শশুর, শাশুড়ির নির্যাতনে অতি কষ্টে কাটতো সুমির জীবন!!
গত (৭জানুয়ারি) সুমি ও তার স্বামী কৃষাল শেখরের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্বামী, শশুর ও শাশুড়ী মিলে সুমিকে শ্বাসরুদ্ধকরে হত্যা করা হয়। এমন অভিযোগে সুমির মা সুনামগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ স্বামী কৃষাল শেখর কে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শশুর শাশুড়ী পলাতক রয়েছে,এছাড়া মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দত্তগ্রামবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ!
Reporter Name 
























