
আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জুলহাস সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, “কোরানের প্রথম কথা হচ্ছে “পড়” শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন আমরা এখানে পড়তে এসেছি তাই না! তোমাদের স্বপ্ন পূরণে যা যা প্রয়োজন আমি সব করে দেব ইনশাআল্লাহ।সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে কন্যাসন্তানদের নৈতিকতা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ আব্দুল মুমিন, উপজেলা কৃষি অফিসার।মোসলেহ উদ্দিন খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জকিগঞ্জ সরকারি কলেজ।জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।মৌলুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা।শাহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।এছাড়াও সাংবাদিক হাবিবউল্লাহ মিসবাহ, সাংবাদিক আব্দুস শহীদ শাকির, মইন উদ্দিন মনইসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক বিকাশে অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Reporter Name 
























