বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল অ্যাপে বিনিয়োগের লোভ :জকিগঞ্জ থেকে কোটি টাকা উধাও! 

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২২৩ Time View

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।

অনলাইনে অর্থ বিনিয়োগের প্রলোভনে পড়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। সম্প্রতি ‘এসএএ’ নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতারণা করে একদল সংঘবদ্ধ চক্র। অ্যাপটিতে বিনিয়োগ করলে প্রতিদিন নির্দিষ্ট হারে লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের অর্থ।প্রতারণার কৌশলটি ছিল সহজ, কিন্তু ভয়ঙ্কর। অ্যাপটিতে প্রথমে বলা হয়, ৮,০০০ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৩৫০ টাকা এবং ২৯,০০০ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ১,১০০ টাকা লাভ দেওয়া হবে। এমন লোভনীয় অফারে অনেকেই আকৃষ্ট হয়ে বিনিয়োগ করেন। প্রথমদিকে গ্রাহকরা কিছুদিন মুনাফার টাকা পেয়ে আরও বেশি বিনিয়োগ করতে থাকেন। এর পাশাপাশি অন্যজনকে রেফার করলে অতিরিক্ত ইনকামের সুবিধাও দেখানো হয়, যা পুরো প্রতারণা চক্রটিকে ‘পনজি স্কিম’-এর মতো করে গড়ে তোলে।সিলেটের জকিগঞ্জ উপজেলার চৌধুরীবাজার এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের ভাষ্যমতে, শুধুমাত্র এই একটি এলাকা থেকেই প্রায় ৭০০ জন মানুষ এই অ্যাপে দেড় কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। অনেকেই নিজেদের জমানো টাকা তো হারিয়েছেনই, কেউ কেউ ঋণ করে কিংবা গহনা বিক্রি করেও এই অ্যাপে টাকা ঢেলেছেন।প্রথমে কয়েক মাস লাভ পেলেও হঠাৎ করেই অ্যাপটি বন্ধ হয়ে যায়। লগইন করতে না পেরে গ্রাহকরা তখন বুঝতে পারেন, তারা একটি বড় ধরণের প্রতারণার শিকার হয়েছেন। এখন তারা দিশেহারা, কোথায় গেলে বিচার পাবেন বুঝে উঠতে পারছেন না।এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন,”এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের প্রতারণা রোধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। উচ্চ হারে লাভের প্রতিশ্রুতি দিয়ে কেউ বিনিয়োগের কথা বললে সেটি যাচাই না করে কখনোই টাকা দেওয়া উচিত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মোবাইল অ্যাপে বিনিয়োগের লোভ :জকিগঞ্জ থেকে কোটি টাকা উধাও! 

Update Time : ০৪:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫