বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মনের মতো মন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

কবি ও লেখক: মহসিন আলম মুহিন

কত তিতিক্ষার পর পেলাম তোমায় আপন করে,

কোথা ছিলে আসলে না কেন আরো কিছুটা ভোরে।।

ছিলো ঘর এলোমেলো নোংরায় ভরা সংসার,

ঘোমটা পড়ে এলে লজ্জাবতী করলে নিজ হাতে কদর।।

কেমনে চালালে ভাঙা এ তরী টানলে কেমনে দাঁড়,

বাহির মাঝে ছিলাম পড়ে তুমিই ছিলে আধার।।

গোলা ভরা ধান, গোয়ালের গরু সবার যত্ন করে,

সোনামনিদের মানুষ করলে কত না কষ্ট সহ্য করে।।

বুঝতে দিলে না নিজের দরকার চাহিদা কোন কিছু,

সদাই ব্যস্ত কার কি প্রয়োজন সেই ভাবে নিলে পিছু ।।

হাড়ভাঙা খাটুনি কতইনা খাটলে সংসারের দায় নিয়ে,

নিজের জন্য নিলে না কিছুই তিলে তিলে গেলে ক্ষয়ে।।

ব্যবসা-বাণিজ্যে বুদ্ধি খাটিয়ে ঠেকালে ক্ষতির ভাগ,

জোর করে কভু আমার বলে ছাড়োনি কখনো হাক।।

লিখিতে গিয়া অশ্রু ঝরে কেঁপে উঠে মোর হিয়া,

কি লিখিব বলো আমি অযোগ্য তব সুখ কেড়ে নিয়া।।

সকলের ভালো করতে খেয়াল নিজেরে করলে শেষ,

এমন দরদী মনের মানুষ থাকলে-সংসার চলে বেশ।।

মনের মতো মন না পেলে বাড়ে যে শুধুই জ্বালা,

পেয়েছি তোমারে জীবন আধাঁরে হোক তব সব ভালা।।

রচনাকালঃ-০৭.১২.২০২৫

পিজি হাসপাতাল-ঢাকা

কবি ও  লেখক: মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মনের মতো মন

Update Time : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬