
বিসমিল্লাহির রহমানির রাহিম
হে আল্লাহ, আপনি পরম করুণাময়, পরম দয়ালু।
আমাদের ও সকল মরহুম মুমিন-মুসলমানের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, হে আমাদের প্রভু।
হে আল্লাহ, আজ পবিত্র জুমার দিন।
সারা বিশ্বের সকল মুসলমানকে পবিত্র জুমার নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।
হে আল্লাহ, সবার জুমার নামাজ ও দোয়া কবুল করে নিন,
হে মালিক, আমরা জানি না এই দুনিয়াতে আসার পর থেকে কত গুনাহ আমরা করেছি।
ইয়া মালিক, আমরা গুনাহগার, পাপী বান্দা আপনার দরবারে লজ্জিত হয়ে ক্ষমা চাই।
আমাদের সকল গুনাহ মাফ করে দিন, হে দয়াময় রব।
হে আল্লাহ, কবরের আজাব সহ্য করার শক্তি আমাদের নেই।
সেই ভয়ংকর আজাবের কথা ভেবে আমরা আতঙ্কিত।
আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তবে আমরা কার কাছে যাব?
আপনিই আমাদের সৃষ্টি করেছেন, আবার আপনিই আমাদের দুনিয়া থেকে তুলে নেবেন।
আপনি একমাত্র রব, আসমান-জমিন ও সমগ্র জগতের একমাত্র মালিক আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই।
হে আল্লাহ,
এই দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়া থেকে আপনার কাছে ফিরে গেছেন।
আমাদের বাবা-মা, দাদা-দাদি, ভাই-বোন, চাচা-চাচি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সকল মরহুমকে
আপনি আপনার অশেষ রহমতে ক্ষমা করে দিন।
হে মালিক, মরহুমদের জীবনের সকল অজানা ও জানা গুনাহ মাফ করে দিন।
তাদের কবরকে প্রশান্তিময় করুন
এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
হে আল্লাহ,
আমাদের বুঝার তৌফিক দান করুন—
এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা এখানে চিরস্থায়ী নই।
আমাদেরকে গুনাহ ও অপরাধ থেকে দূরে রাখুন।
আর যারা ভুল করে অপরাধে লিপ্ত হয়েছে, তাদেরও ক্ষমা করে সঠিক পথে ফেরার তৌফিক দিন।
হে আল্লাহ,
এই দুনিয়াতে যারা অসুস্থ রয়েছেন, তাদের পূর্ণ সুস্থতা দান করুন।
আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ক্ষমা করুন এবং আমাদের জন্য দোয়ার কবুলিয়াত নসিব করুন।
হে আল্লাহ,
যারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে,
তাদের সঠিক বুঝ দান করুন।
ইসলাম নিয়ে রাজনৈতিক ও মিথ্যা অপপ্রচার বন্ধ করে দিন
এবং আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন।
হে আল্লাহ,
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান।
সকল ধর্ম ও জাতির মানুষকে আপনার দিনের সত্য বুঝার তৌফিক দান করুন।
আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হে বিশ্বজগতের প্রতিপালক।
আমিন।
মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন
কেন্দ্রীয় কমিটি, ঢাকা
Reporter Name 
























