বাংলাদেশ ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের ভালবাসা

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

কবি ও লেখক: মহসিন আলম মুহিন 

বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তাহার নাম,

জ্ঞান অর্জন আচার আচরণ সব কিছুতেই মানুষের সুনাম।।

জন্ম থেকে মৃত্যু অবধি কত যে তার কাজ,

ইচ্ছে করলেই ভুলে যেতে পারে লোভ এবং লোভীর মত আছে যত খারাপ কাজ।।

শিক্ষক হয়ে ছাত্রের জীবন করে দিতে পারে গঠন,

শাসক হয়ে জনতার মাঝে জ্বেলে দিতে পারে হাজারো আশার স্বপন।।

ওস্তাদ হয়ে জাগতিক আর আধ্যাতিক জ্ঞানের দীক্ষা দেন মানুষেরে;

বড়ই মানবিক, কত যে মহৎ কাজ এটা সুন্দর এই সংসারে।।

সামাজিক কাজে লাগিয়ে সময় কত উপকার করে;

বন্যা, ঝরা, রোদ বৃষ্টি খরায় মানুষ মানুষের হাত ধরে হাজারো সহায়তা করে।।

ধনবানরা ধন দিয়ে যায় সেবকেরা দেয় সেবা,

ডাক্তার নার্স রোগীদের দেখে এমন আপন আর কেবা,

গৃহহীনে করে গৃহদান কেহ বুভুক্ষরে দেয় খাবার;

রক্তহীনে রক্ত দান করে মানুষের ভালবাসা অপার।।

মানুষের জন্য উপাসনা বাড়ে, বাড়ে কত তীর্থ স্থান;

মানুষের জন্য মানুষই গড়ে দ্রুত গতির যান।।

অনেকে বড় সার্টিফিকেট নিয়ে অনেক বড় বড়

কাজ করে,

মানুষের জন্য সুন্দর আবাসন-বসবাসের গৃহ গড়ে।।

ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য মানুষ,

কাঁধে কাঁধ মিলিয়ে কত কাজ করে ভেদাভেদ ভুলে উড়ায় রংয়ের ফানুস।।

মান অভিমান ঝগড়াঝাটি হলে হঠাৎ কভু,

আবার আপোষে মিলেমিশে একসাথে খেলে একসাথে চলে;

থেমে থাকে না মানুষ ছাড়া আর কাউকে এত মধুর গুণ দেননি মহান প্রভু।।

ধানের মাঝে চিটা থাকবে এতো পুরাতন কথা,

দোষ গুন নিয়েই মহান মানুষ তবু বেশী আছে মানবতা!

এখনো মানুষ মানুষের জন্য অনেক চিন্তা করে,

নয়তো পৃথিবী থেমে যেতো হাহাকারে যেতো ভরে।।

বৃদ্ধ মানুষ রাস্তায় চলে হাতে তার ভারী বোঝা,

এখনো মানুষ দরদ করে ছুটে আসে বাসায় পৌঁছে দেয় সোজা,

কঠিন শীতে কম্বল নিয়ে দাঁড়ায় মানুষের কাছে,

মানুষের জন্য এখনো যে কত মহান মানুষ আছে।।

কন্যা দায় গ্রস্ত পিতা যখন চিন্তা চিন্তায় মরে,

বন্ধুর মতো মহৎ মানুষেরা আসে তার আঙ্গিনা জুড়ে,

চিকিৎসার জন্য পায় না যখন কোন কুল কিনারা,

নিকট বন্ধু স্বজনেরা সবে তার ডাকে দেয় সারা।।

শিক্ষা আর স্বাক্ষরতায় কমতি ছিল কত,

মানুষের পাশে মানুষ দাঁড়ায়ে তা এখন একশতে একশত,

বিচারের বাণী নিরবে নিভৃতে আর থাকে না ঝুলে,

যদিও কিছু গরমিল আছে হয়তো তা যাবে চলে মানুষ মানুষের কথা বলে।।

# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মানুষের ভালবাসা

Update Time : ০১:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬