বাংলাদেশ ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩ দিন ৭ ঘণ্টা যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫৫ Time View

মোঃ আবুল কাশেম চট্টগ্রাম: জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য আগামী রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহীদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, নয়ারহাট, হিন্দুপাড়া, ভক্তপুর (আংশিক), নজরা পুকুরপাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদরাসা, মধ্যম মাদরাসা, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকা।

এছাড়া সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর বায়োজিদ বোস্তামি থানার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে— ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, এম কে স্টিল, মাজার গেইট, ভুলিয়াপাড়া, বাথুয়া, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ, পাহাড়িকা আবাসিক এলাকা, ভেড়া ফকির, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

টানা ৩ দিন ৭ ঘণ্টা যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Update Time : ০৯:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬