
স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকা। দ্য ১৯ জানুয়ারি ২০২৬ ইং কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মোট ১১ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব অলক বিশ্বাস অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কক্সবাজার জেলা ।
Reporter Name 






















