
ইমরান সরকার:– উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধার ৫টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয়পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩২ জন দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ৮ জনসহ মোট ৪০ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (ধানের শীষ ) , বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা ), জাতীয় পার্টির লাঙল প্রতীকে শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) কাঁচি প্রতীকে পরমানন্দ দাস, আমজনতার দলের প্রজাপতি প্রতীকে কাওছার আজম হান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে রমজান আলী, ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র মোস্তাফা মহসিন ও কলস প্রতীকে ছালমা আক্তার।
গাইবান্ধা-২ (সদর) আসন থেকে লড়ছেন ৭ প্রার্থী।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীক প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল করিম, জাতীয় পার্টির লাঙল প্রতীকে আব্দুর রশিদ সরকার, জনতার দলের কলম প্রতীকে শাহেদুর জাহান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাম্তে প্রতীকে মিহির কুমার ঘোষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) কাঁচি প্রতীকে আহসানুল হাবীব সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোহাম্মদ আব্দুল মাজেদ।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির লাঙল প্রতীকে মইনুর রাব্বী চৌধুরী, জনতার দলের কলম প্রতীকে মনজুরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে এটি এম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকে সুরুজ মিয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে মোছাদ্দিকুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে আব্দুল্লাহ আদিল, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীকে আজিজার রহমান।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে লড়ছেন ৬ প্রার্থী।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির লাঙল প্রতীকে কাজী মো. মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির কোদাল প্রতীকে আতোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকে আব্দুর রউফ আকন্দ।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ধানের শীষ প্রতীকে ফারুক আলম সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল ওয়ারেছ, জাতীয় পার্টির লাঙল প্রতীকে শামীম হায়দার পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আজিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) কাঁচি প্রতীকে রাহেলা খাতুন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে শ্রী নির্মল, স্বতন্ত্র হাঁস প্রতীকে নাহিদুজ্জামান নিশাদ, মোটরসাইকেল প্রতীকে এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু ও ঘোড়া প্রতীকে মেহেদী হাসান বিদ্যুৎ।
Reporter Name 






















