বাংলাদেশ ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই’

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭৭ Time View

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান কামরুল বলেন, একটি দল ভোটারদের উদ্দেশে বলে বেড়াচ্ছে—তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এভাবে তারা কার্যত বেহেশতের টিকিট বিক্রি করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, একজন মুসলমান হিসেবে যতটুকু জানা আছে, কোরআন-হাদিসের কোথাও বলা হয়নি—কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত হবে কিংবা সওয়াব পাওয়া যাবে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ধর্মের নামে প্রতারণা ছাড়া কিছু নয়।

বিএনপির এই প্রার্থী বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ—দুটোরই পরিপন্থী।

তিনি বলেন, জনগণ এখন সচেতন। এই ধরনের অপপ্রচার দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মপ্রাণ মানুষই এসব মিথ্যাচারের জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি ও ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

‘কোনো মার্কায় ভোট দিলে সওয়াব হয়—এমন কথা কোরআনে নেই’

Update Time : ০৩:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬