বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১১২ Time View

এস এম কিবরিয়া বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া):প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া রাস্তার দক্ষিণ পাশে বিলের জলাশয়ে তীরবর্তী স্থান থেকে সকাল ১১টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, কচুরিপানার স্তূপের ওপরে একটি মরদেহ পরে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত যুবককে গলাকেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহটি রাস্তার পাশে কচুরিপানায় ঢাকা অবস্থায় ফেলে রাখা হয়। মরদেহটি দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে থাকায় তাতে পোকামাকড় ও মাছির উপদ্রব লক্ষ্য করা যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করছে পুলিশ।

স্থানীয় এলাকায় এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫