বাংলাদেশ ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১ (ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন ইসলাম।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শতগ্রাম ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ তৈয়বুর রহমান।

জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বীরগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ০৫:২০:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬