বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের প্রথম ও দ্বিতীয় জানাজা সম্পন্ন।

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ Time View

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল আর নেই। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি দলের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে মরহুম নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এডিএম মাসুম। জানাজা নামাজে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-১ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও জানাজায় মরহুমের ছোট ভাই মাসুদ, একমাত্র পুত্র নাজমুসসাকিবসহ জামায়াত-বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা আজ বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের প্রথম ও দ্বিতীয় জানাজা সম্পন্ন।

Update Time : ০২:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬