বাংলাদেশ ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ককটেল উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক।

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৯ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় একটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ মঙ্গলবার গোপীনাথপুর মধ্যপাড়ার মিল্টনের চায়ের দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেলটি সেখানে রাখা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে ককটেল উদ্ধারের খবরে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে ককটেল উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক।

Update Time : ০৩:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬