বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ মিললো ঘড়ে বিয়ের তিন মাসের মাথায়।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১১৬ Time View

ইমরান সরকার:- গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলায় নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল-জুঁই বিয়ে করেন। বিয়ের পর থেকে ভালোই কাটছিল তাদের জীবন। কোনো রকম ঝামেলা ছিল না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দেন। এসময় ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে রাসেল ও তার স্ত্রীর ফাঁস দেওয়া ঝুলে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ মিললো ঘড়ে বিয়ের তিন মাসের মাথায়।

Update Time : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫