বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বৈঠক।

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২২৬ Time View

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক।বৈঠকে তিনি জকিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মাওলানা উবায়দুল্লাহ ফারুক ইউএনও-কে জানান, সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ নির্মাণের জন্য তিনি ঢাকায় গিয়ে মাননীয় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকের ফলাফল তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে জানাবেন বলেও আশ্বাস দেন।এছাড়া, বন্যা মোকাবেলায় স্থাপনকৃত জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়েও তিনি নির্বাহী কর্মকর্তাকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন।উল্লেখ্য, চলমান বন্যায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের বৈঠক।

Update Time : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫