বাংলাদেশ ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন মীর শাহে আলম

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১৮৭ Time View

হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার:

বগুড়ার শিবগঞ্জে উথলী ছোট নারায়ণপুর সার্বজনীন পূজা মণ্ডপের উন্নয়ন কাজ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

শুক্রবার (০৬ জুন, ২০২৫) বিকেলে মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির এই নেতা। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন এবং চলমান মন্দির উন্নয়ন কাজের খোঁজখবর নেন।

মীর শাহে আলম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছেন।” তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন যে, বিএনপি সবসময় সকল ধর্মাবলম্বীর অধিকার রক্ষায় সচেষ্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত, লন্ডনে অধ্যয়নরত মীর শাহে আলমের ছোট ছেলে মীর সাইকলাইন আলম দিগন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, বিএনপি নেতা ফরমান আলী, ইয়াছিন আলী, দুলু কমিশনারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শিবগঞ্জে মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করলেন মীর শাহে আলম

Update Time : ০১:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫