বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১৬২ Time View

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে রোববার(৮ জুন) বিকেল সাড়ে ৫ টায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী(১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল যোগে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোল চত্বর দেখতে আসতেছিল।ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রীজ পার হবার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র রিয়ান আলী মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত আইকনিক পরিবহনের বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৫:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫