বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী উদযাপন। 

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৮১ Time View

আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

ঈদের আনন্দ এখনও শেষ হয়নি। সেই আনন্দকে কেন্দ্র করে প্রাণবন্ত এক আড্ডা আর সাথে ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে বসেছিলো জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। শুক্রবার (১৩ জুন) বাদ আসর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হলো একযোগে ঈদ পুনর্মিলনী ও জরুরি বৈঠক।সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক। ঈদের খুশি ও পেশাগত দায়িত্ব—দুইয়ের সমন্বয়ে আয়োজনটি হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী।সভায় অংশ নেন ক্লাবের সিনিয়র ও তরুণ সদস্যরা। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবদুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুস শহীদ শাকির, আজাদুর রহমান, সাইফুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।আলোচনার মূল বিষয় ছিল—প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, কাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, স্থানীয় সংবাদ পরিবেশনায় গুণগত মান বজায় রাখা এবং ক্লাবের সামাজিক ভূমিকা আরও বিস্তৃত করা।সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি ছিল কার্যকর ও প্রাসঙ্গিক। ভবিষ্যতে ক্লাবের কর্মকাণ্ড কীভাবে আরও গতিশীল ও সময়োপযোগী করা যায়, সে বিষয়ে গুরুত্ব সহকারে মতবিনিময় হয়।আলোচনার পাশাপাশি ঈদ পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান সবাই। আনন্দঘন পরিবেশে ক্লাবের অভ্যন্তরীণ বন্ধনকে আরও সুদৃঢ় করার এই প্রয়াস ছিল প্রশংসনীয়।জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এমন আয়োজন প্রমাণ করে, শুধু পেশাগত দিকেই নয়, পারস্পরিক সৌহার্দ্য ও উন্নয়নচিন্তায়ও তারা এগিয়ে চলেছে সমানভাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী উদযাপন। 

Update Time : ০৮:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫