বাংলাদেশ ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুজনের শরীরে করোনা শনাক্ত, একজন আইসিইউতে

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪৯ Time View

স্টাফ রিপোর্টার এস এম সানিয়া মাসুদ :

আবারও নতুন করে আলোচানায় আসছে করোনা সংক্রমণ। সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে করোনা সংক্রমণ নিয়ে সতর্কতা। নতুন করে সিলেটে দুজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাখা হয়েছে আইসিউতে।

রোববার (১৫ জুন) বিকেল পর্যন্ত আক্রান্ত দুইজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো.আনিসুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে দুজনেই পুরুষ। একজনের বয়স ৮০ বছরের ওপরে। তাঁর অবস্থা গুরুতর হওয়াতে আইসিইউতে রাখা হয়েছে। তিনি প্রথমে চিকিৎসা নিয়েছিলেন সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে। পরবর্তীতে করোনা শনাক্ত হলে শনিবার তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় ও অন্যজন আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ব্যাপারে সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো.আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় সিলেটে একজনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার এক বৃদ্ধলোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতনতাই আমাদের সুরক্ষা নিশ্চিত করবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ই এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাসে একজন আক্রান্ত হয়ে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সিলেটে দুজনের শরীরে করোনা শনাক্ত, একজন আইসিইউতে

Update Time : ০৭:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫