বাংলাদেশ ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৮৩ Time View

হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :

বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। আজ রবিবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১১৭টি ওয়ার্ডের ৬০০টি গ্রামে প্রায় ২৫ হাজার সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা বিএনপি। এর আওতায় প্রতিটি গ্রামে ৪০ জন করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় বিএনপি নেতারা ২০ টাকা দিয়ে সদস্য নবায়ন করেন।

সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল, আব্দুর হান্নান, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, ছাত্রদলের সভাপতি বিপুল রহমানসহ উপজেলা, পৌর ও উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতাকর্মী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

Update Time : ১১:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫