
বিকাল বার্তা প্রতিনিধি:
সিলেটে মার্কেটের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছন। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে সিলেট মহানগর যুবদলের সহসভাপতি বেলাল আহমদ ও মহানগর যুবদলের বহিষ্কৃত কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, নগরীর কদমতলী পয়েন্টের আফরোজ বক্ত ম্যানশনের জমি নিয়ে টিপু বক্স ও তার ফুফাতো ভাই বেলাল আহমদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। টিপু আহত হওয়ায় বহিষ্কৃত যুবদল নেতা মেহেদী হাসান সাজাইসহ এলাকাবাসী বেলাল আহমদ ও তার লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী।
দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান জানান, মার্কেটের জায়গা দখল নিয়ে দু’পক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বর্তমানে পরস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। তবে সংঘর্ষের সাথে জড়িতদের দলীয় পরচয় সম্পর্কে তার জানা নেই বলেও উল্লেখ করেন।
এদিকে এ ঘটনায় যুবদল দুই নেতার সংশ্লিষ্টতা প্রসঙ্গে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, কদমতলীর ঘটনার সাথে যুবদলের কোন সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। কোনো নেতাকর্মীর ব্যক্তিগত দায় দল নেবেনা। কারো বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 
























