
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার সাহেবের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায়
তরুণ আলেমে দ্বীন মুফতি রেজাউল করিম আবরার এর আগমনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখা সহ সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দকে নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী ২৮ শে জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলে ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশে অংশ গ্রহণ করার জন্য দলীয় নেতা কর্মী সহ জকিগঞ্জবাসীকে আহবান জানান। মতবিনিময় সভা শেষে মুফতি রেজাউল করিম আবরার এর নেতৃত্বে জকিগঞ্জ শহরে জনসাধারণের মাঝে মহাসমাবেশের লিফলেট বিতরণ করা হয় এবং জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসানের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মহাসমাবেশের দাওয়াত পৌছানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 
























