
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
জকিগঞ্জ উপজেলাকে স্থায়ীভাবে বন্যা থেকে নিরাপত্তা দিতে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নিমার্ণ ও সর্বত্র গ্যাস সংযোগের দাবীতে জকিগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল গণ-জমায়েত।উক্ত গণ-জমায়েতকে সফল করতে উপজেলা জুড়ে সপ্তাহ ব্যাপী প্রচার-প্রচারণা ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।দলীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর আগমনকে কেন্দ্র করে শাহগলী থেকে বিশাল মটর শোডাউনের উদ্যোগ নিয়েছে দলটির ছাত্র ও যুব সংগঠন। দুই শতাধিক ছোট-বড় গাড়ীর বহর নিয়ে প্রধান অতিথিসহ তারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির সদস্য কে.এম মামুন জানান, জকিগঞ্জের মৌলিক দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে এ গণ-জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।প্রধান অতিথিসহ নেতৃবৃন্দকে নিয়ে বেলা আড়াই টায় শাহগলী থেকে বিশালগাড়ির বহর নিয়ে কর্মীবৃন্দ সমাবেশের দিকে রওয়ানা হবেন। বাদ আছর জকিগঞ্জ এম এ হক্ব চত্বরে মাওলানা শায়েখ জিয়া উদ্দিন ও মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বক্তব্য রাখবেন।
Reporter Name 
























