বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৮২ Time View

ইমরান সরকার :-গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন পাতা, শাখাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলুদা মান্নান, উপজেলা সমবায় দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক ইবনে আলী পাঠান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। নতুন করে এই দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণের জন্য। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন প্রধান আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৩:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫