বাংলাদেশ ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগের দিনগুলো আর নেই

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮১ Time View

মহসিন আলম মুহিন

নেই আগের সেই সুন্দর দিনগুলো আর নেই,

নেই পুরোনো দিনের ঘোড়ার গাড়ি, গরুর গাড়িও নেই।।

নেই সেই ঢেঁকিছাঁটা চাল, মায়ের হাতের পিঠা পুলির স্বাদ-সুন্দর মুগ্ধ সকাল আর নেই,

নেই ঠাকুরমার ঝুলি, নানী-দাদীর মধুর বুলি আর নেই।।

নেই সান-বাঁধানো পুকুর পাড়ের মনোরম দৃশ্যগুলো আর নেই,

নেই লাটাই সুতার রঙিন ঘুড়ি ও খেলার সাথী, সাথে সেই রঙের আকাশটা যেন আর নেই।।

নেই গোল্লাছুট আর লবণ কোটের মতো মজার খেলাগুলো নেই,

নেই নটা কাকার নইয়ের দোকান আর নটা কাকাও নেই।।

নেই ডাক-হরকরাদের ডাকটা চড়া দুঃখ-সুখে ভরা চিঠিগুলো আর নেই,

নেই হাওয়া মিঠাই আর দশ পয়সার বরফকাঠিরা নেই।।

নেই পাড়ায় পাড়ায় বিবিসির খবর ট্রানজিস্টার আর নেই,

নেই তেলের ঘানি, দুধের ননী, গোয়াল ভরা গরু-গোলাভরা ধান আর নেই।।

নেই বাতাবিলেবুর ফুটবল আর লাকড়ির তৈরি ব্যাটবল খেলা নেই,

নেই দড়ি খেলা দোলনায় দোলা আমোদ প্রমোদ আর নেই।।

নেই পৌষ-পার্বণের উৎসব মুখর দিনগুলো আর নেই,

নেই নৌকা বাইচ, লাঠিবারি খেলা, হাডুডু খেলা আগের মতো নেই।।

নেই সুপারির খোলের টানাগাড়ি আর সারাদিন সাঁতার কাটার মজা নেই,

নেই ডাংগুলি, সাতখাপরার মজার খেলা, বউ চুরি খেলা আর নেই।।

নেই পুকুর ভরা মাছ, সারি সারি আমগাছ-নারিকেল গাছগুলো আর নেই,

নেই মান্দায় গিয়ে মাছ ধরা, আর বাউত নামার মহাধুমধাম আর নেই।।

নেই যাত্রা পালা, পালা গান, নাটক, বাউল গান, জারি সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া গান আর নেই,

নেই ধর্ম সভা, শখ করে বই পড়া, মক্তবে যাওয়া, মুরুব্বিদের সাহচর্যে থেকে শিক্ষা নেওয়া আর নেই।।

নেই নাইয়রি, আতিথেয়তা, ঈদ-পূজা পার্বণের আগের সেই আনন্দ আর নেই,

আধুনিকতার ছোঁয়ায় পুরোনো ভাল সবই হারিয়ে ফেলেছে খেই।।

# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর

উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আগের দিনগুলো আর নেই

Update Time : ১১:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫