বাংলাদেশ ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১২১ Time View

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিয়াচরা সড়কের হরিরহাট – পর্যন্ত জরাজীর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কের সংস্কারের দাবীতে গতকাল রোববার বিকেলে এক মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ইউএনও সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। এতে বালিয়া গ্রামের কয়েক,শ নারী পুরুষ অংশগ্রহহন করেন। রোববার বিকেলে ওই সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তৈরির আহবান জানান। আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়ার সার্বিক তত্তাবধানে এতে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেসব মাহবুব খান,কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার,জিন্নাত আলী, বাকি মাতুব্বর প্রমূখ । বক্তারা বলেন প্রচন্ড বৃষ্টির ফলে সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে

প্রতিদিন প্রচন্ড ঝুঁকি নিয়ে শত শত অটো ও ভ্যান গাড়ি চলাচল করে। সড়কটিতে চলাচলের অনুপযোগী হওয়ায় কোমলমতি স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে কষ্টের সীমা থাকে না। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তির শিকার হয়। তারা অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সড়ক কর্তৃপক্ষের নিকট অনুরোধ ও জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত

Update Time : ০৭:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫