বাংলাদেশ ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে একজনের মৃত্যু, লাশ উদ্ধার। 

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২০৫ Time View

মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকা ডোবে মোছা: শামছুন্নাহার নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৮ জুলাই (শুক্রবার) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি শামছুন্নাহার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। তিনি পরিবার পরিজন নিয়ে পাঁচ সদস্যসহ ১৬ জুলাই বোধবার নিজ বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে বাবার বাড়িতে।

১৮ জুলাই শুক্রবার সকালবেলা স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় এক এক করে প্রায় ( ২৫-৩০) জন যাত্রীর সঙ্গে তারা মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হন। কাছাকাছি পথে আসামাত্র হঠাৎ পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে পানির স্রোতে ডুবে যায়।

নৌকায় মাঝি সহ অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে,তাৎক্ষণিক উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সময় কারো জন্য অপেক্ষা করে না

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে একজনের মৃত্যু, লাশ উদ্ধার। 

Update Time : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫