
হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ (১৯শে জুলাই, ২০২৫) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। “হোক প্রতিবাদ, তৃণমূল থেকে” স্লোগানকে সামনে রেখে এই আয়োজনে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলটি বড়তারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে পথসভায় মিলিত হয়। সভায় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্য
উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।”
অন্যান্যদের উপস্থিতি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার ও এম এ সামাদ বাবু। এছাড়াও, জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক এবং জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম চৌধুরী (খুশি), জেলা বিএনপির সাবেক সদস্য নবিউল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা, মহিলা দলের নেত্রী মনি আরা ও হাজেরা খাতুন লিলি, বিএনপি নেতা মোসলেম সরদার, গোলাম হাজী, দেলোয়ার হোসেন, গোলাম রসুল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াহেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনিছুর মাস্টার, শফিক, সেন্টু, আলম, মাসুম এবং ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোমিন মন্ডল ও ছাত্রনেতা বিপুও এই কর্মসূচিতে অংশ নেন।
এছাড়াও, ক্ষেতলাল উপজেলা যুবদলের নেতা শাহিন মৃধা, বুলবুল এবং বড়তারা ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ হোসেন, মিজান ফকির, আসিস বাবু, অমৃত বাবু, শামিম হোসেন, মোজাম্মেল হোসেন, মহসিন, রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ ও পথসভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
বক্তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ আনেন এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
Reporter Name 






















