বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৬৯ Time View

,,,,,স্টাফ রিপোর্টার,,,,,

ঈশ্বরদীতে মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুল প্রামাণিক নামে আরেকজন রিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুম আলম নামে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল রোড থেকে পোস্ট অফিস মোড়ের দিকে একটু দ্রুতগতির প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশের দেয়াল ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, আমি রাস্তার পাশে রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘাতক প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি পক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

Update Time : ০৩:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫