
,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
ঈশ্বরদীতে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও মারামারির মামলাসহ ১৩টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক এক আসামিকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মকলেছ ওরফে ভাগিনা মকলেছ (৪০)। তিনি ঈশ্বরদীর গোকুলনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মঞ্জিল সরকার।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মকলেছ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, খুন, মারামারি ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এএসআই ওবাইদুল ইসলাম বলেন, ‘আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
Reporter Name 






















