বাংলাদেশ ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরার স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১২৭ Time View

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ, কে এম আবুল কাশেম।

সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি কর্পোরেশনগুলোর পরিচালন ব্যবস্থা (সিটি গর্ভন্যান্স)’র উপর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি কর্পোরশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে “সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০ বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং-এর লক্ষ্যে সরকারি পর্যায়ে গঠিত “কৌশলপত্র স্টিয়ারিং কমিটি”-এর ৬ষ্ঠ সভা এবং সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2) প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটি (জেসিসি)-এর ২য় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী মেয়রের হাতে এ ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪–২০২৫ অর্থবছরের মূল্যায়নে

নির্ধারিত সূচক ছিল ১৫টি। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সূচকগুলোর উপর ভিত্তি করে সিটি গভর্ন্যান্স মূল্যায়ন করা হয়। ১৫টি সূচকের আলোকে পরিচালিত ২য় সিটি গভর্ন্যান্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, চসিক কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিতভাবে টিমওয়ার্কের ফলেই আমরা আজ এই স্বীকৃতি অর্জন করেছি। আমি এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। এটি আমাদের ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ ও দায়বদ্ধতা তৈরি করবে। ইনশাল্লাহ চট্টগ্র্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।

📸 ছবির ক্যাপশন:

সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সেরা হওয়ায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দেশসেরার স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

Update Time : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫