
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
আগামীর বাংলাদেশ বিনির্মানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সোনালী বাংলার স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে তাদের সুযোগ্য পুত্র তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। উক্ত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আব্দুল বারী।
উদয়পুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত জনসমাবেশে সভাপতিত্ব করেন উদয়পুর বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য জনাব মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।
২৬ জুলাই, ২০২৫ ইং, শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় আয়োজিত উক্ত জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক মেহেদী হাসান।
উদয়পুর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সহযোগী অধ্যাপক আব্দুল আলীমের সঞ্চালনায় উক্ত জনসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমা আরা বেগম, উদয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম।
উক্ত জনসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ পূর্ণ জীবিত করার লক্ষ্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্রে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন দলের প্রয়োজনে আগামী সংসদ নির্বাচনে শহীদ জিয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 






















